নিজ ঘরে কলেজছাত্রীর গলাকাটা লাশ, পাশে মিললো কাঁচি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম

সিলেট নিজ ঘরের খাটের ওপর থেকে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, কাঁচি দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিলেট নগরের খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসা থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রীর নাম সনিয়া আক্তার (২১)। সিলেটের জকিগঞ্জ উপজেলার শীতল জোড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে। 

সনিয়া সিলেটের দক্ষিণ সুরমা নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে দ্বাদশ শ্রেণি ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সনিয়া আক্তার পরিবারের সদস্যদের সঙ্গে খুলিয়াটুলা এলাকার জহুর আলীর বাসায় ভাড়া থাকতেন। গত শনিবার বাবা সেলিম মিয়া অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে মা হাসপাতালে ছিলেন। তবে পরিবারের বোনসহ অন্যরা সে সময় বাড়িতেই ছিলেন। শনিবার  রাতে তার মামাতো ভাই সজীব নামের এক যুবক ছিলেন।

এদিকে পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১২টার দিকে ওই কলেজ ছাত্রীর বাসায় গিয়েছিলেন সজীব। পরে রোববার সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। সে সময় বাড়ির অন্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বেলা ১১টার দিকে ঘরের অন্য সদস্যরা সনিয়ার কক্ষে গেলে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা এবং সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানা আক্তার বলেন, বেলা ১২টার দিকে দিকে তিনি এলাকায় এক তরুণীর রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধারের খবর পান। 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ওই কলেজ ছাত্রী টিকটকে ভিডিও করতো। তার মামাতো ভাই শনিবার রাতে আসলেও রোববার সকালে তাকে পাওয়া যায়নি। স্বজনরা তাকে সন্দেহ করছেন।

আরও পড়ুন: মনোনয়ন পেয়ে একাত্তরকে যা বললেন সাহাবুদ্দিন চুপ্পু

তিনি জানান, তার গলা এবং হাতে কাটার দাগ রয়েছে। আমরা একটি কাঁচি পেয়েছি। ধারণা করা হচ্ছে, সেটি দিয়ে গলাকাটা হয়েছে। 

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনা স্থলে পুলিশের সঙ্গে সিআইডি ও পিবিআই কাজ করছে।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর