সিলেটে লিগ পদ্ধতির দাবিতে ক্রিকেট বয়কটের ডাক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৫ পিএম

সরাসরি লিগ পদ্ধতির খেলার দাবি জানিয়ে সিলেট জেলার সব ধরনের ক্রিকেট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ক্রিকেটাররা।

রেলিগেশনসহ লিগ পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবি নিয়ে গত সোমবার  সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেছে সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

সেই বৈঠকে ক্রিকেটারদের দাবি না মানায় সোমবার রাতে এক অনলাইন সভায় সিলেটের সব ধরনের পেশাদার ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

জানা যায়, সিলেট জেলার শীর্ষ ক্রিকেট লিগে ১০টি দল। সেই ১০ দলকে দুই গ্রুপে ভাগ করেই লিগের কাঠামো সাজিয়েছে আয়োজক জেলা ক্রীড়া সংস্থা। 

খেলোয়াড়দের আপত্তি এ নিয়েই। তাদের দাবি, গ্রুপভিত্তিক নয়, সরাসরি লিগ পদ্ধতিতে খেলা হোক। যেখানে সব দল সব দলের বিপক্ষে খেলবে, থাকবে অবনমনও।

সিলেট কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র জানিয়েছেন, আমাদের দাবি ছিল ফ্ল্যাট লিগ (রাউন্ড রবিন) আয়োজনের। আর রেলিগেশন পদ্ধতি যেন লিগে ফিরিয়ে আনা হয়। তা না হলে এমন দায়সারা লিগ আমরা খেলবো না। শুধু লিগ নয়, যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট হয় সিলেটে সেটাও বয়কট করছি।  এ ব্যাপারে আমরা কর্মসূচি গ্রহণ করবো।

অন্যদিকে এ ব্যাপারে সিলেট কোয়াবের সাধারণ সম্পাদক ইমরান আলী বলেন, সিলেটের ক্রিকেট ধ্বংসের পথে। কয়েক বছর ধরে জাতীয় দলে অনেক ক্রিকেটার এখান থেকে উঠে আসছে। কিন্তু গত ছয়-সাত বছরে বয়সভিত্তিক দলে কোনো খেলোয়াড় নেই। কারণ, আমাদের লিগটা ঠিকমতো হচ্ছে না। প্রতিবছর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমাদের ফাইট করতে হয়। এবারও একটা দায়সারা লিগ করতে যাচ্ছে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম জানান, খেলোয়াড়দের আন্দোলন নিয়ে খুব বেশি ভাবছেন না। আমরা লিগের সময়সূচি দিয়ে দিয়েছি। ১৬ তারিখে খেলা শুরু। তারা যদি খেলতে না চায়, এটা তাহলে তাদের ব্যাপার।


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর