হবিগঞ্জে বাস উল্টে চারজন নিহত, আহত ২০

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯ এএম

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত এবং অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলার বাহুবল উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাসটি বাহুবলের বাগানবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নারী নিহত, আহত হেড মাঝি

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চার যাত্রী মারা যান। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর