সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

সিরাজগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভোগলমান চারামাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুছ (৫০)। তিনি উপজেলার দেশিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।  

দেশিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক জানান, কুদ্দুছ চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: মান্তা সম্প্রদায়ে উন্নয়ন দেখে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

তাড়াশ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর  (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) বলেন,খবর পেয়ে ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর