সুন্দরবনে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ চার দস্যু আটক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৩ পিএম

সুন্দরবন থেকে চার দস্যুকে আটক করেছে মোংলা থানা ও বাগেরহাট জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে পূর্ব সুন্দরবনের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের ফজলু শেখ (৪২), সিকিরডাঙ্গা গ্রামের মজনু শেখ (৩০), পেড়িখালীর শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লার ফয়সাল শেখ। 

মোংলা থানা পুলিশ জানিয়েছে, গোপন খবের ভোরে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশের যৌথদল অভিযান চালিয়ে তাদের আটক করে। 

এসময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটসহ একটি দেশি একনালা বন্দুক, একটি দেশি ওয়ান সুটার গান, সাতটি সীসার কার্তুজ, দুটি রামদা ও অন্য সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: ভাষার জন্য প্রথম শহীদ রফিকের আঙিনায় মানুষের ঢল

দুপুর পৌনে একটার দিকে আটক দস্যু, জব্দ করা অস্ত্র ও অন্য সরঞ্জামাসহ বাগেরহাট জেলা পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে। 

মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দুপুর দুইটায় বাগেরহাট জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন। 


একাত্তর/এসি

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর