ভটভটি উল্টে চালক নিহত, গুরুতর আহত মৎস্যচাষী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার সাঁতার-কুসুমসাড়া এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এর চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোমিন উদ্দীন (৪৮) কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়ার গ্রামের মৃত. ফকির উদ্দীনের ছেলে। এসময় ভটভটটিতে থাকা মোস্তফিজুর রহমান মস্তো (৪৫) নামে এক মৎস্যচাষী গুরুতর আহত হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক)  হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোমিন উদ্দীনের শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে মোস্তফিজুর রহমান মস্তো মাছ বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে পাঠানপাড়া-বৈরাগীরহাট সড়কের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় দ্রুতগামী ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে গুরুতর আহত হয় চালক মোমিন উদ্দীন ও ভটভটিতে থাকা মৎস্যচাষী মস্তো। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রেজাউল করিম মোমিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মৎস্যচাষী মস্তোকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: বগুড়ায় মাটি বোঝাই ট্রাকচাপায় শিশু নিহত

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর