প্রাইভেট কারে লুকানো ছিল চার কেজি স্বর্ণ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ পিএম

যশোরের শার্শা সীমান্ত থেকে ৪ কেজি ওজনের ৩৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা ও গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে একটি প্রিমিও প্রাইভেট কারসহ সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। পরে গাড়িটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৪ কেজি, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।’

আটক দুজনকে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আর আটক স্বর্ণ ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


একাত্তর/এআর


নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে এনএসআই’র চট্টগ্রাম বিমানবন্দর টিম।
যাত্রাবাড়ীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় পিস্তল-গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে চার কেজি ২৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর