রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩০ পিএম

নরসিংদীর রায়পুরায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটায় মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে উপজেলার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার আপ ট্রেনে কাটা পড়া অজ্ঞাত নারীর মরদেহ রেললাইনের অপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা চারটায় ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। 

আরও পড়ুন: পাঠাও রাইডার হত্যায় মোটরসাইকেল ছিনতাই চক্রের দুইজন গ্রেপ্তার

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত ওই নারীর শরীর থেকে হাত,পা, মাথা বিচ্ছিন্ন এবং ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর