পিকনিকে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে পিকনিকে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাদ্রাসার শিক্ষকসহ সহপাঠীদের সাথে বার্ষিক পিকনিকে গিয়ে নিখোঁজ হয় ওই মাদ্রাসাছাত্র। 

জানা গেছে, নিহত তামিম হোসেন (৮) আব্দুল আওয়াল দারুল উলুম মাদ্রাসা হাফিজী দ্বিতীয় বর্ষের ছাত্র ও চর ইন্দুরিয়া গ্রামের রতন সর্দারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বার্ষিক পিকনিকে মঙ্গলবার সকালে ওই মাদ্রাসা থেকে শিক্ষকসহ ৩২ জন শিক্ষার্থী নিকটবর্তী চর ইন্দুরিয়া আলতাফ মাষ্টার মাছঘাটের একটি চরে যান। জোয়ার এসে পড়ায় তারা বিকেল ৫টার দিকে পিকনিক শেষে ফেরার সময় নৌকায় উঠে তামিম হোসেনকে আর খুঁজে পাননি। 

পরে শিক্ষকসহ বাকি ৩১ জন ফিরে এলেও তামিমকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে মাইকিংসহ নদীতে খোঁজাখুঁজি করেন এলাকাবাসী ও স্বজনরা। 

পরদিন বুধবার সন্ধ্যায় তামিমের মরদেহ চাঁদপুরের হাইমচর এলাকায় নদীতে ভাসতে দেখে সনাক্তের পর মরদেহটি তার নিজ বাড়ীতে নিয়ে আসেন স্থানীয়রা।

আরও পড়ুন: বিদ্যুতের ওয়্যারিং করতে গিয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নে চর ইন্দুরিয়া গ্রামের চরে পিকনিকে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দিয়েছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর