পটুয়াখালীতে মুখপোড়া হনুমান ‌পি‌টি‌য়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫ পিএম

পটুয়াখালীর আমখোলায় মুখপোড়া হনুমানকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পশুপ্রেমী সংগঠন এনিমেল লাভার অব পটুয়াখালী।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

বন বিভাগের পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রি বলেন, হনুমানের খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকায় বন বিভাগের লোক পাঠানো হয়। তারা সারাদিন ওই এলাকায়  ছিলো এবং মানুষকে বুঝিয়েছে হনুমানটি মানুষের কোনো ক্ষতি করবে না। বিকেলে বন বিভাগের লোক চলে আসার পরে ওই এলাকার লোকজন হনুমনটিকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দিয়ে দেয়। পরে আমারা গিয়ে মৃত্যু হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

ক্ষোভ প্রকাশ করে এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আহসানউল্লাহ হাসান মুছা বলেন, হনুমানটি পটুয়াখালীর ওই এলাকায় এসেছে বেশ কিছু আগে। মানুষের কোনো ক্ষতি করেনি, খুবই শান্ত প্রকৃতির ছিল। কেন হনুমানটিকে পিটিয়ে হত্যা করা হলো, কি দোষ ছিলো তার? এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে ভবিষ্যতে এরকম ঘটনা আরও ঘটবে। 

image


এ বিষয়ে জানতে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনের সাথে কথা হলে তিনি জানান, আপনার মাধ্যমে বিষয়টি প্রথম জানলাম, খোঁজখবর নিয়ে দেখছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, ১৫ দিন পূর্বে এই হনুমানটিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিলেন স্থানীয় লোকজন। তবে হনুমানটি কোথা থেকে কিভাবে এই এলাকায় এসেছিল আর নিশ্চিত করতে পারেননি কেউ। 


একাত্তর/আরবিএস   
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর