মা-মেয়েকে বেঁধে টিকটক: মূল হোতা গ্রেপ্তার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯ পিএম

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা জিল্লুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

উল্লেখ্য, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ইদ্রিসদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল একই বাড়ির জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। গত ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের দশম শ্রেণিপড়ুয়া মেয়ে কুসুম আক্তারকে জিল্লুর তার লোকজন নিয়ে মারধর করে। কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে। একপর্যায়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ এবং তা টিকটকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ছেড়ে দেয়। 

পরে এ ঘটনায় গত বুধবার ২২ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।


একাত্তর/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর