বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নারী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। 

জানা গেছে, নিহত নারী নুরজাহান আদমদিঘির পুশিন্দা কোলাদীঘির আনসার আলীর স্ত্রী। 

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, নুরজাহান দুপুরে পান কিনতে মুরইল বাজারে যান। পান কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ উদ্দীন জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক গৃহবধূর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর ছোট বোন নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ মার্চ) দুপুরে ১৩ জনকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর