মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:২৭ পিএম

মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে এক ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) সকালে রাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত আকলিমা আক্তার ওই গ্রামের ইতালি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী। 

স্থানীয়রা জানান, আকলিমা আক্তার তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ডাকাডাকি করলেও তার ঘুম না ভাঙ্গায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে।

পাড়া প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পাশের বিছানায় পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে।

পুলিশ জানায়, আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হচ্ছে। আকলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় তদন্ত ও অভিযান চলছে। 


একাত্তর/এসজে

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর