কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বকেয়া পাঁচ কোটি

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৬:২৮ পিএম

প্রায় পাঁচ কোটি টাকা বিল বকেয়া থাকায় কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। রোববার (৫ মার্চ) সকালে বিদ্যুতের এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিন দুপুরে নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম জানান, কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ বিল বাকি চার কোটি ৮২ লাখ টাকা। এনিয়ে জেলা ও পুলিশ প্রশাসন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি জানান, পৌরসভার মেয়র আগামী এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে চলতি মাসের সব বিল পরিশোধ এবং বকেয়া বিলগুলো ধারাবাহিকভাবে পরিশোধ করার লিখিত অঙ্গিকারনামা হয়েছে। 

তিনি আরও জানান, পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিত বিল পরিশোধ না করার কারণে এতো পরিমাণ টাকা বকেয়া হয়েছে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার ওপর হামলা, জিভ কর্তন

এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, নেসকো অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে। সংযোগ ফিরে পেতে নেসকোর সঙ্গে কথা হয়েছে। আশা করি সন্ধ্যার আগে আমরা বিদ্যুৎ সংযোগ পাবো।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর