বেহেস্ত নিয়ে প্রতারণায় ‘জিনের বেগম’সহ গ্রেপ্তার চার

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৮:৪২ পিএম

বেহেস্তে মসজিদ ও জিনদের খাওয়া-দাওয়ার নামে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুরে কথিত ‘জিনের বেগম’সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে জেলা শহরের পাটুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ওই এলাকার কথিত জিনের বেগম লাইজু (৪০), আঁখি সুবর্ণা (৩০), আলতাফ হোসেন (৫২) ও অনুরাগ আল ইমরান (২৭)।

রোববার (৫ মার্চ) পুলিশ সুপার কার্যালয় ব্রিফিংয়ের এসপি শাহ ইফতেখার আহমেদ এ খবর জানান।

পুলিশ সুপার জানান, দীর্ঘ চার বছর যাবৎ কথিত জিনের বেগম লাইজুসহ প্রতারক চক্রটি ধর্মের অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার এক আমেরিকা প্রবাসীর মাকে বেহেশতে মসজিদ তৈরি ও জিনদের খাওয়া-দাওয়া করানোর নামে তিন বছর ধরে তিন কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামি বক্তার ওপর হামলা, জিভ কর্তন

তিনি জানান, চক্রটি মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব টাকা ওই পরিবারের কাছ থেকে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে শনিবার (৪ মার্চ) ওই আমেরিকা তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশ সুপার।


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর