বৃত্তি পাওয়ায় ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৯:৩৩ পিএম

একই স্কুল থেকে ৮০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পেয়েছে বৃত্তি। শতভাগ শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় কৃতিদের অন্যরকম সংবর্ধনা দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের হেলিকপ্টারে করে উপজেলা ঘুরিয়ে দেখানো হয়েছে। 

এমন আয়োজন ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুলে।  

সোমবার (৬ মার্চ) সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। এরপর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। খাওয়ানো হয় মিষ্টি। 

একেকবার চারজন করে শিক্ষার্থীকে নিয়ে হেলিপক্টারে ঘুরিয়ে দেখানো হয় উপজেলা। এভাবে ২০ বারে হেলিকপ্টারে চড়ে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থী। 

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। 

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন, শিক্ষার্থীদের আরও ভালো পড়ালেখা করার উৎসাহ দিতে এ আয়োজন করা হয়েছে।


একাত্তর/এআর

অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
সাফজয়ী পাহাড়ের তিন ফুটবল কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে রাঙামাটিতে রাজকীয় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণ।
খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার (এসপি) হলেন শিক্ষার্থী নূর ইশরাত জাহান। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর