কাশিয়ানীতে বাসচাপায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বেপরোয়া গতির এক যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের শামসুল হকের ছেলে মাদ্রাসা শিক্ষক এমএ হাসিব (৫০), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবী শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক এমএ হাসিব ঘটনাস্থলেই নিহত হন। বাইসাইকেল আরোহী নবী শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবেন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা ঘটানো বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

আরও পড়ুন: দুদক কর্মকর্তা সেজে প্রতারণা, দুইজন গ্রেপ্তার

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম জানান, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর