চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেতে মিললো ইজিবাইক চালকের মরদেহ

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১০:৫০ পিএম

নিখোঁজের দুইদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ মার্চ) বিকালে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইঁদুরপোতা মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আশরাফ সরদার (৫০) সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত শমসের সরদারের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। 

জানা গেছে, গত সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে ইব্রাহিমপুরের দিকে যান আশরাফ। পরে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার পরিবার। 

বুধবার দুপুরে ইব্রাহিমপুর গ্রামের রেজাউল হোসেনের ভুট্টাক্ষেতের ভিতর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের আপন ভাগ্নে বিল্লাল হোসেন মরদেহটি আশরাফ সরদারের বলে নিশ্চিত করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহটি হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ভুট্টাক্ষেতে পড়ে ছিল। ঘটনার দিন কয়েকজন যাত্রী নিয়ে তাকে ভালাইপুর এলাকার দিকে যেতে সদর থানা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোনটিও নিয়ে গেছে তারা। 

আরও পড়ুন: কুবিতে তিন ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

তিনি আরও জানান, আপাতত মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। 

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান, ডিবি, সিআইডি ও ক্রাইম সিন ইউনিট।


একাত্তর/এসজে

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর