সাত জেলায় শক্তিশালী ঝড়বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১২:০৩ পিএম

দেশের দুই বিভাগে আজ (বৃহস্পতিবার) বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

সেই সঙ্গে সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। 

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া শুক্রবার (১০ মার্চ) সারা দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 



একাত্তর/এআর


চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অস্বাভাবিক হারে বৃষ্টিপাত বেড়েছে। এবার মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। 
সোমবার দুপুর থেকে আবারও টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি ধীর গতিতে নামলেও আগের তুলনায় কয়েক ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর