সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০১:৪৪ পিএম

পটুয়াখালীর লেবুখালী-বগা আরএন্ডএইচ সড়কের বাইতুল রুহুল আমীন কমপ্লেক্স এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু জাফর শাহীন (৪০) নামের এক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুমি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মজিবর নেঘাবানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু জাফর শাহীন (৪০) প্রতিদিনের ন্যায় শেখ হাসিনা সেনানিবাসের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পথচারীরা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-রাঙ্গাবালী রুটের লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, পরিবারের আপত্তি থাকায় ময়নাতদন্ত ব্যতিরেকে লাশ দাফন করতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চাকরি থেকে অবসর নিয়ে নিহত আবু জাফর শাহীন মুরাদিয়ার গ্রামের বাড়িতে থেকে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সামনে ঔষধের ব্যবসা করছিল।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর