ছাত্রলীগ কর্মী রাকিব হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৭:৪০ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী রাকিব হত্যার এজাহারভুক্ত পলাতক আসামি জাকির হোসেন ও ইলিয়াস হোসেনকে মুন্সীগঞ্জে সিরাজদীখান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে র‍্যাব-১১ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ২১ জুলাই রাতে দেলোয়ার হোসেন ও তার ভাই জাকির, ইলিয়াসহ কয়েকজন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় হান্নানের চায়ের দোকানের সামনে দেশিয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হোসেনকে।

এ ঘটনায় নিহতের বোন আখি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর হতে আসামিরা পলাতক ছিলো।

আরও পড়ুন: কিশোরীর আপত্তিকর ছবি ছড়ানোয় যুবকের জেল

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাকান্দাইল এলাকার আলমগীর হোসেনের ছেলে জাকির হোসেন ও ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের সিআইডি, নারায়ণগঞ্জ -এ মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর