নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলো খৈয়াছড়া বাগানের চা পাতা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০১:৪২ পিএম

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩ অর্থ বছরের ২৩ তম এবং চা উৎপাদন মৌসুমের শেষ চা নিলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয় চট্টগ্রামের খৈয়াছড়া বাগানের চা পাতা, যার কেজি প্রতি বাজার মূল্য ছিল ১ হাজার ১০ টাকা। এছাড়া দিলকুশা চা বাগানের চা প্রতি কেজি বিক্রি হয় ৮০০ টাকা। শ্রীমঙ্গলের নাহার টি এস্টেট এর চা পাতা প্রতি কোজি বিক্রি হয় ৬৯০ টাকা।

বুধবার (১৫ মার্চ) চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

এদিকে মৌলভীবাজারের ৫টি ব্রোকার্স হাউজ ও চট্টগ্রামের ৪টি মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার নিলামে অংশগ্রহণ করেন। এতে ৩ লাখ ৮২ হাজার ৮৫২ কেজির উপরে চা পাতা নিলামে ওঠে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৪৯ লাখ টাকার বেশি।

এর আগে গত ২২তম চা নিলামে ৬৮ হাজার ৬৮৩ দশমিক ৮০ কেজি চা পাতা নিলামে উঠলেও বিক্রি হয় ১৯ হাজার ৩৩২ দশমিক ২০ কেজি। যার মূল্য ২০ লাখ ৬২ হাজার ৪৩১ দশমিক ৩৫ টাকা। গড় বিক্রয় মূল্য ছিলো প্রতি কেজি ১০৬ দশমিক ৭৫ টাকা।

শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, আজ ২৩ তম চা নিলামে চট্টগ্রামের ব্রোকাররা ও অংশগ্রহণ করে। শ্রীমঙ্গল ও চট্টগ্রাম মিলিয়ে প্রায় ৩ লাখের উপরে অপারিং হয়েছে। আজ বেশ কিছু চা অপারিং হয়েছে, এর মধ্যে দিলকুশা চা বাগানের চা ৮০০ টাকা প্রতি কেজি। চায়ের কোয়ালিটি এখন বাড়ছে। এই রকম কোয়ালিটি ধরে রাখতে পারলে চায়ের বাজার বৃদ্ধি পাবে। এবং এই শিল্প ঠিকে থাকবে। আমরা বাগান ম্যানেজমেন্টদের রিকোয়েস্ট করবো তারা যেন চায়ের কোয়ালিটি ধরে রাখেন। কোয়ালিটি ধরে রাখলে চায়ের বাজার বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বাংলাদেশে দুইটি স্থানে বর্তমানে চা নিলাম অনুষ্ঠিত হয়। প্রথমটি চট্টগ্রামে এবং দ্বিতীয়টি শ্রীমঙ্গলে। ২০২২-২৩ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতবছর ২০২২ সালে ১৭টি এবং চলতি বছর ২০২৩ সালে ৬টি নিলাম মিলিয়ে মোট ২৩টি নিলাম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ফরিদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

দেশে বর্তমানে ১৬৭টি চা বাগান এবং প্রায় ৮ হাজার জন ক্ষুদ্র চা চাষি রয়েছেন। যার মোট আয়তন ২ লাখ ৭৯ হাজার ৪৩৯ দশমিক ৬৩ একর, এর মধ্যে চা চাষাধীন জমি রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১৫ দশমিক ৭৯ একর।

এদিকে চা বোর্ড সূত্রে জানা যায়, গত বছর ২০২২ সালে দেশে ৯৪ মিলিয়ন কেজি (৯ কোটি ৪০ লাখ কেজি) চা উৎপাদিত হয়েছে। চলতি মৌসুমে ২০২৩ সালে দেশে ১০০ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


একাত্তর/আরএ

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর