ডাকাতের গুলিতে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৫:৫৩ পিএম

সাভারের আশুলিয়ায় ডাকাতিকালে প্রতিরোধ করতে গিয়ে ডাকাতের গুলিতে মফিজুল মোল্লা নামের এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোররাত তিনটার দিকে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার নয়াপাড়া এলাকায় কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মফিজুল মোল্লা (৩২) টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। তিনি কাঠগড়া নয়াপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় আগামী অ্যাপারেল নামের পোশাক কারখানায় কাজ করতেন।

বাড়ির মালিক কামরুল হাসান শাকিল জানান, রাত তিনটার দিকে একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করে। বুঝতে পেরে চিৎকার করলে পাশের বাড়ির ভাড়াটিয়া মফিজুল মোল্লাসহ কয়েকজন এগিয়ে আসেন। এসময় ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন মফিজুল মোল্লা। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাতে স্থানীয়রা মফিজুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। নিহত মফিজুর রহমানের বুকে গুলির চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: পাংশায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতি নাকি ব্যক্তিগত কোন পূর্ব শত্রুতা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


একাত্তর/আরএ

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর