প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৫:৫৫ পিএম

নরসিংদীর পলাশে প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চরসিন্দুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। 

জানা গেছে, গ্রেপ্তার আজিজুর রহমান মোল্লা (১৮) চরসিন্দুর ইউনিয়নের চলনা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে। 

এর আগে বুধবার (২২ মার্চ) রাতে ওই কিশোরীর (১৬) বাবা বাদী হয়ে আজিজুর রহমান মোল্লা ও একই এলাকার কামাল প্রধানের ছেলে ইয়াছিনকে (৩০) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিনমাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে ওই কিশোরীর সাথে আজিজুলের পরিচয় হয়। পরে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাঝেমধ্যে তারা একে অপরের সাথে সাক্ষাত করতো। 

গত ১০ মার্চ বিকেলে ওই কিশোরী শিবপুরের বড়ইতলা এলাকায় আজিজুলের সাথে দেখা করতে যায়। এসময় আজিজুল তাকে সিএনজি অটোরিকশায় করে পলাশের চলনা গ্রামে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একই গ্রামের ইয়ামিন প্রধান (৩০) নামে এক যুবক অবস্থান করছিলেন। পরে তারা ওই কিশোরীকে মঞ্জু শেখ নামে একজনের কলাবাগানের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। 

এসময় কিশোরীর চিৎকারে তাকে ফেলে রেখে যুবকরা পালিয়ে যায়। পরে ওই কিশোরী লোকলজ্জার ভয়ে বাড়িতে এসে চুপচাপ থাকে। বিষয়টি সোমবার তার মায়ের নজরে আসলে সে ধর্ষণের ঘটনা খোলে বলেন। 

পরে বুধবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আজিজুল ও ইয়ামিনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত, জেলে নিখোঁজ

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পরেই আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। পরে সকালে তাকে গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, আরেক আসামিকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


একাত্তর/এসজে

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর