ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:৪২ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ নদীর মোহনায় কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুহুল কুদ্দুস (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের রমজান গাজীর ছেলে।

জেলে রুহুল কুদ্দুসের ভাই কৈখালি গ্রামের আব্দুর রশিদ জানান, তার ভাই রুহুল কুদ্দুস বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কালিন্দী নদীর মোহনায় মাছ ধরার সময় কালবৈশাখীর ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ হয়। এরপর থেকে নৌ-পুলিশ ও কোস্টগার্ড কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবন সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালি নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার জানান, কুদ্দুসের মরদেহ উদ্ধার করে দাফনের জন্য তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালি ইউনিয়নের ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। ওই সময়ে কালিন্দী নদীর মোহনায় মাছ ধরতে থাকা কৈখালি গ্রামের জেলে রুহুল কুদ্দুস সুন্দরবন সংলগ্ন পাঁচ নদীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ হয়।


একাত্তর/জো

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর