চলতি মাসেই পদ্মা সেতুতে ট্রেনের পরীক্ষামূলক চলাচল

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম

চলতি মাসেই পদ্মা বহুমুখী সেতুর উপর দিয়ে চলবে ট্রেন। চলছে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাদারীপুরের দুটি স্টেশন হয়ে পদ্মাসেতুর উপর দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ট্রায়াল রানের প্রস্তুতি। দিনরাত কাজ করে চলেছেন রেলওয়ে প্রকল্পের শ্রমিকরা।  

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। মূল সেতুতে সাড়ে ৬ কিলোমিটার রেললাইন স্থাপনের প্রায় ৯৯ ভাগ কাজই শেষ। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হতে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন স্থাপন হয়েছে ৩২ কিলোমিটার। 

এই পথের মাঝখানে মাদারীপুরে স্টেশনের সংখ্যা দুটি। পদ্মাসেতুর পূর্ব প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনের নির্মাণ কাজও শেষ। এখন ট্রায়াল রানের অপেক্ষায় ৩৫ বছর রেলওয়েতে চাকরি করা প্রকৌশলী শওকত আলী।

এদিকে, পদ্মা সেতুতে দেশের প্রথম পাথরবিহীন রেলপথ নির্মাণ শেষ হতে আর মাত্র সাত মিটার বাকি বলে জানিয়েছেন প্রকৌশলীরা। একটি স্লিপারের অভাবে শেষ অংশটুকু ঢালাই করা সম্ভব হচ্ছে না। সেতুর মাঝামাঝি ৫ নম্বর মুভমেন্ট জয়েন্টের একটি স্লিপার নিয়ে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন প্রকৌশলী জহুরুল ইসলাম।

তিনি জানান, স্লিপারটির ছিদ্র ডিজাইন অনুযায়ী মিলছে না। সূক্ষ্ম এই রেললাইন নিখুঁতভাবে নির্মাণ একেবারে শেষ পর্যায়ে। কিন্তু শেষ মুভমেন্ট জয়েন্টের বিশেষ এই স্লিপারটি যথাযথ না হওয়ায় বিলম্ব হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে চীন থেকে বিমানে করে এই স্লিপারটি নিয়ে আসার ব্যবস্থা করেছে বলে জানা গেছে।

প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা রেল সেতুতে মোট আটটি মুভমেন্ট জয়েন্ট রয়েছে। এর সাতটি যথাযথভাবে স্থাপন হয়েছে। বাকি জয়েন্টও স্থাপন হয়েছে তবে রেললাইন ঢালাই করার জন্য এই স্লিপারের বিকল্প নেই।

আরও পড়ুন: বরিশালে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত

পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইন স্থাপন হচ্ছে ১৭২ কিলোমিটার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা, এর মধ্যে প্রায় ২১ হাজার ৩৭ কোটি টাকা দিচ্ছে চীন সরকার।

ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হচ্ছে পদ্মা সেতুর রেলপথ। প্রস্তাবিত পথটি পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতকে সংযুক্ত করে বেনাপোল-যশোর-নড়াইল-ভাঙ্গা-মাওয়া হয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-টঙ্গী-আখাউড়া-চট্টগ্রাম-দোহাজারি-মিয়ানমার সীমান্তের ঘুমধুম সীমান্তে গিয়ে মিশবে। তাই পদ্মা সেতু দিয়ে রেল চলাচলে নতুন এক অধ্যায় রচনা এখন সময়ের ব্যাপার মাত্র। অর্থনীতিতে যুগান্তকারী এক অধ্যায় রচনা করবে নতুন এই রেল নেটওয়ার্ক।


একাত্তর/এসজে

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর