চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, চারটি তাজা উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৪২ এএম

চাঁপাইনবাবগঞ্জ শহরে আতঙ্ক ছড়াতে পরপর আটটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি ককটেল বিস্ফোরিত হলেও, বাকি চারটি তাজা অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরে নিমতলা এলাকায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরে পুলিশ এসে আরও চারটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের মেথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর দলবেঁধে এসে ককটেলগুলো নিক্ষেপ করেই পালিয়ে যায়। 

আরও পড়ুন: মোংলায় বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মী আটক

এর পরপরই আরামবাগ মোড়ে ইটপাটকেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে ওই যুবকরা। এসময় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।


একাত্তর/এসজে

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর