আধিপত্য বিস্তারে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার চার

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০২:০১ পিএম

ভোলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো: তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবু ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকির এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হারুন, রনি, নিজামসহ তাৎক্ষণিক চার জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, দীর্ঘ কয়েকবছর ধরে মো: হেলাল হাওলাদার ও আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রাজাপুরের শ্যামপুর এলাকায়, হেলাল হাওলাদারের ছেলে বাবুর অটোরিকশার গতিরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এতে বাবু গুরুত্বর আহত হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশালে রেফার্ড করেন। কিন্তু বরিশালে নেয়ার পথে ভোররাতে বাবুর মৃত্যু হয়। 

আরও পড়ুন: সেই সুলতানার মৃত্যুর কারণ জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন

এদিকে নিহত বাবুর পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছে, মাদক সেবনে বাঁধা দেয়ায় সংঘবদ্ধ একটি মাদকসেবী চক্র বাবুকে কুপিয়ে হত্যা করেছে। এর উপযুক্ত ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তারা।

এ ঘটনায় নিহতের বড় বোন শিখা আক্তার বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 


একাত্তর/আরবিএস  

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর