চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:১৯ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় শুটারগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত জুবায়ের (২৩) রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের জিল্লুর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ার একটি আমবাগানে অস্ত্রসহ এক তরুণ অবস্থান করেছে- এমন গোপন খবরের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার ও উপ-পরিদর্শক (এসআই) শওকতসহ পুলিশের একটি টিম লুঙ্গি পরে ওই আমবাগানে অভিযান চালিয়ে জুবায়েরকে একটি দেশিয় শুটারগানসহ গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: নীলফামারীতে পানির ট্যাংক চাপা পড়ে শিশুর মৃত্যু

গ্রেপ্তারকৃত তরুণের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর