শাহ আমানত বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ আটক এক

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯:২৪ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি ওজনের মোট ২৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ শারজাহফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই। 

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

আটক যাত্রী মোহাম্মদ আতিক উল্লাহ চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি এক লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা। 

আরও পড়ুন: বঙ্গবাজারে আগুনের সূত্রপাত যেভাবে

ওই যাত্রী সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টা করছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়।

প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে তার বিরুদ্ধে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর