নড়াইলে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে চার কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নড়াগাতি থানাধীন চোরখালী (আশ্রয়ণ প্রকল্প-১) এলাকায় নিজ বাসা থেকে ওই নারীকে আটক করা হয়।
জানা গেছে, আটক মিনাক্ষী বেগম (৩২) একই গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন নড়াগাতি থানাধীন বড়দিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের মিনাক্ষীর বাড়ীতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এর ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি পলিথিনের ব্যাগে দুই কেজি করে চার কেজি গাজা উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক
বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মিনাক্ষী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
একাত্তর/এসজে
