সড়কে পড়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৭:৩১ পিএম

কুমিল্লায় সড়কে পড়ে থাকা মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মরদেহ ও তাদের দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহত কিশোররা হলেন লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) ও চন্ডীপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে আলামত দেখে মনে হচ্ছে। বেপরোয়া গতির কোনো গাড়ি তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে ধাক্কা দেওয়ার পর গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর