প্রধান শিক্ষককে কোপানো সেই ছাত্র র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০:৫২ এএম

মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ভোররাত ৪টার দিকে রাজধানী ঢাকার মহানগর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু আহম্মেদ সদর উপজেলার ভাড়ারিয়ার খাবাশপুর এলাকার বাসিন্দা। তিনি খাবাশপুর এলাকার কিশোর গ্যাংয়ের লিডার।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে র‌্যাব অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, ইভটিজিং ও শৃঙ্খলাভঙ্গসহ বেশ কয়েকটি অপরাধের জন্য জন্য ২০২২ সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজু আহম্মেদকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে হুমকি দিয়ে আসছিল রাজু আহম্মেদ।

আরও পড়ুন: অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতার টিকটক, দল থেকে অব্যাহতি

বহিষ্কারের জেরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এবং বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে ওই প্রধান শিক্ষক নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।


একাত্তর/আরএ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর