নোয়াখালীতে এক নারীর পেট থেকে তিন হাজার ২৪০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আরও এক নারীকে আটক করা হয়।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাকে আটক এবং পরে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আটক নারীর নাম সীমা আক্তার (২২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ পেটে ইয়াবা আছেন বলে জানান। তাৎক্ষণিক তাকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে পেটের ভেতর থেকে ৭২টি পুঁটলি উদ্ধার করা হয়। প্রতি পুঁটলিতে ৪৫ পিস করে তিন হাজার ২৪০টি ইয়াবা ছিল। তিনি এই বিশেষ কায়দায় টেকনাফ থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে এসিল্যান্ডের শাস্তি
হামিদ আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
একাত্তর/এসি
