কালিগঞ্জে মোটরসাইকেল ট্রাকচাপা, স্ত্রী নিহত, স্বামী আহত

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০:০৬ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে এক দম্পতির মোটরসাইকেলকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারী রেহানা পারভিন (২৫) মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদ চণ্ডিপুর গ্রামের বাসিন্দা শেখ নয়ন আহমেদের (৩৫) স্ত্রী। নয়নের বাবার নাম শাহীন শেখ। দুর্ঘটনার পর জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন তার স্ত্রী রেহানাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় যাওয়ার সময় রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদেরকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রেহানা পারভিন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত নয়নকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ইসমাইল মোল্লা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত হয়ে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, নিহত নারীর মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর