যশোরে দুবাই ফেরত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৪:৪২ পিএম

যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে সদ্য দুবাই ফেরত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার দিবাগত রাত পৌনে আটটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত সোহেল রানা (৪০) সদর উপজেলার হালসা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। 

আর নিহতের স্ত্রী খুশি খাতুন (২১) জানান, হত্যাকারীরা তাকে প্রায়ই উত্যক্ত করতো। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়াতে তার স্বামীকে খুন করা হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সপ্তাহ দুয়েক আগে দুবাই থেকে দেশে ফেরেন সোহেল। বুধবার ইফতারের পর তিনি মোটরসাইকেলে শ্বশুরবাড়ি পাশের গ্রাম ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর ব্রিজের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনদের অভিযোগ, নিহতের স্ত্রী খুশির সাথে একই ইউনিয়নের আলমনগর গ্রামের ফারাবির (২১) পরকীয়ার সম্পর্ক ছিল। ফারাবি ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুন: নাটোরে বাসের ধাক্কায় শিশু নিহত, আহত এক

যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রূপণ কুমার সরকার জানান, নিহতের স্ত্রীর পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।


একাত্তর/জো

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর