নাটোরে বাসের ধাক্কায় শিশু নিহত, আহত এক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৪:০৪ পিএম

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় এক শিশু নিহত ও এক শিশু আহত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল নয়টার বনপাড়া-পাবনা মহাসড়কে গড়মাটি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শাওন (১১) একই গ্রামে সাইদুল ইসলামের ছেলে। আহত তৃষা খাতুন (৪) তার চাচাতো বোন। 

স্বজনরা জানান, শাওন তার চাচাতো বোনকে সাথে নিয়ে রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহনের একটি বাস তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তারা রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন ও আহত তৃষাকে প্রাথমিক চিকিৎসা দেন।

আরও পড়ুন: নোয়াখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মিতালী পরিবহনের বাসটি অভিযান চালিয়ে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। 

তিনি আরও জানান, নিহতের পরিবারের অনুরোধে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/এসজে

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর