চা বিক্রেতাকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি পেটা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৯:৪০ পিএম

ভোলায় দোকান থেকে তুলে নিয়ে এক চা বিক্রেতাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ব্যক্তির দাবি, স্থানীয় এমপির নির্দেশে বিএনপির চিহ্নিত ক্যাডাররা এই হামলা চালিয়েছে। এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ।

রোববার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার লালমোহন উপজেলার লালমোহন বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম জসিম হাওলাদার (৪৫)। তিনি উপজেলার চরভুতা ইউনিয়নের হরিগঞ্জ গ্রামের পান্নু হাওলাদার বাড়ির বাসিন্দা। লালমোহন বাজারে তিনি চা বিক্রি করেন। 

স্থানীয়রা জানান, জসিমকে একদল সন্ত্রাসী দোকান থেকে তুলে নিয়ে উপজেলার হেলিপোর্টে হাত-পা বেঁধে এলোপাথাড়ি মারধর করে। এতে তার দুই পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

image


আহত জসিম বলেন, দুপুরে হঠাৎ আমার দোকানে নুরে আলম, ফকরুলসহ ১০-১২ জন এসে তুলে নেয়। তারা আমার হাত ও মুখ বেঁধে প্রথমে ওয়েস্টার্ন পাড়া ও পরে হেলিপোর্টে একটি বদ্ধ স্কুল ঘরে রড ও জিআইপাইপ দিয়ে দুই পাসহ শরীরের বিভিন্ন জায়গায় বেদম মারধর করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।

তার দাবি, স্থানীয় এমপি শাওনের কথায় বিএনপির ক্যাডার বাহিনীর লোকেরা এই হামলা করছে। 

জসিমের ছেলে বলেন, বাবাকে তুলে নেওয়ার খবরটি থানায় জানাই। কিন্তু থানা থেকে বলা হয় আমরা কিছু জানি না। পরে আমাকে আবার ফোনে জানানো হয় বাবাকে অচেনা অবস্থায় হেলিপোর্ট এলাকায় ফেলে রাখা হয়েছে। 

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর