ফরিদপুরের সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১০:৩৮ এএম

ফরিদপুরে মুরগিবাহী পিকআপভ্যান, যাত্রীবাহী অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দু'জন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুরের মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই যুবক মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা হলেন- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)। তারা পরস্পরের আত্মীয়। তবে, তাৎক্ষণিকভাবে আহত দুই ব্যক্তির নাম জানা যায়নি।  

দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহতরা সম্পর্কে তার ভাতিজা ও নাতি হন। তারা রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এসময় দুর্ঘটনার কবলে পড়েন। এতে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের জানাজা বুধবার (১৯ এপ্রিল) বাদ জোহর ডোমরাকান্দি স্কুল মাঠে হওয়ার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।  

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা স্বীকার করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।  

ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান ও ইজিবাইক এবং মোটরসাইকেল উদ্ধার করেছে এবং হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।


একাত্তর/এআর

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর