দেশের বিভিন্নস্থানে ঈদ উদযাপন

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৩:৩২ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, জামালপুর, শেরপুর, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।  

শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা না দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ পালিত হবে শনিবার অথবা রোববার। কিন্তু গত কয়েকবছর থেকে কিছু ধর্মানুসারী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও ঈদ করে আসছেন। 

সকালে ঈদের নামাজের পর পারস্পরিক প্রীতিভোজসহ আনন্দ-উৎসবে অংশ নেন তারা। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ১৫টি দেশসহ বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর পালিত হচ্ছে। বাকী দেশগুলোতে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই উৎসব। 

সৌদির সঙ্গে মিল রেখে এবারও বিভিন্ন জেলা থেকে তাদের ঈদ পালনের খবর পাওয়া গেছে। 

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১৫ গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় পৌরসভার বলারদিয়া এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। 

এছাড়া মহাদান, পঞ্চপীর, বালিপাড়া, পাখাডুবি, হোসনাবাদ, বনগ্রাম, বাউসিসহ আরো ১৫টি গ্রামে আজ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

পটুয়াখালী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮টি গ্রামে প্রতি বছরের মত এবারও  ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকালে ঈদের নামাজ পড়েছেন তারা।

উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, উত্তর পশুরবুনিয়া, রাজার বাজার, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।

শেরপুর

শেরপুরের ৯টি গ্রামের বেশকিছু মানুষ ঈদুল ফিতর পালিত করছেন। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এসব জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও পর্দার আড়ালে থেকে ঈদের নামাজ আদায় করেন। 

সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া, গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম খামারবাড়িতে ঈদুল ফিতর পালিত হচ্ছে।

চাঁদপুর

রমজান শেষে চাঁদপুরের ৪০ গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ৪০টি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে। 

লক্ষ্মীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। 

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১০টি গ্রামের বেশকিছু মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় শুক্রবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

 

একাত্তর/আরবি 


সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা রাখা শুরু হয়েছে। 
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল আযহা।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর