কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৬:০৩ পিএম

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি ট্রলার ভেসে আসে, যার মধ্যে কোনো মাছ ছিলো না। সন্দেহ হলে তারা পাটাতন তুলে দেখতে পান পুরো জায়গাটা বরফে ঢাকা। এর মধ্যে দিয়ে একজনের হাতের কিছুটা অংশ দেখা যায়।

পরে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। দুপুর ৩টা ৪২ মিনিটে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। নতুন করে আর কোন লাশ পাওয়া যায়নি।

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: বাইক দুর্ঘটনায় বান্ধবীর মৃত্যুর পর বন্ধুর ‘আত্মহত্যা’

স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালিয়েছে। ডাকাত দল লুটপাট করে জেলেদের খুন করেছে।

শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা ট্রলারটি কূলের কাছাকাছি নিয়ে আসে।


একাত্তর/আরএ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর