গুলি করে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৯:০৩ পিএম

রাজবাড়ী সদরে জানালা দিয়ে গুলি করে ইউনিয়ন ছাত্রলীগের নেতা শেখ সুমন সবুজকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নিহতের বাবা শামসুল আলম শেখ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজ সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে। তিনি বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। তিন ভাইয়ের মধ্যে সবুজ ছিলেন মেঝ।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিহত সবুজের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর দুই ঘণ্টা পরে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সজীব শেখ নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবুজের বাড়ির পাশের একটি বালুর চাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ৩০-৩৫ জনের একটি দল পদ্মা নদীর দিক থেকে বেড়িবাঁধ পার হয়ে সবুজের বাড়ির সামনে আসে। কিছু সময় পরে হামলাকারীরাও একই পথ দিয়ে বেড়িবাঁধের ওপর আসে। অল্প সময়ের জন্য একটা জটলা তৈরি হয়। এরপর পায়ে হেঁটে হামলাকারীরা পদ্মা নদীর দিকে চলে যায়।

নিহত সবুজের প্রতিবেশী এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন ওরফে আরজু জানান, বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের পাশে গল্পগৃহ রিসোর্ট নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। সবুজসহ কয়েকজন সেখানে পদ্মা নদীতে নৌকায় করে পর্যটক ঘোরানো ও শিশুদের জন্য কিছু রাইড চালু করেন। রাতে সবুজের বাড়িতে বসে তারা কয়েকজন হিসাব-নিকাশ করছিলেন। এসময় জানালা দিয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এতে সবুজ ও তার ব্যবসায়ী সহযোগী সজীব গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শী শেখ জুয়েল বলেন, ঘরের মেঝেতে বসে সবাই হিসাব-নিকাশ করছিল। হামলাকারীরা প্রথমে জানালায় নক করেন। ঘরের ভেতর থেকে কে নক করছে জানতে চাওয়া হয়। এসময় বাইরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সবুজ মাথা উঁচু করে বাইরে কে জানতে চায়। এসময় জানালা দিয়ে গুলি করা হয়। গুলির শব্দের পর সবাই দৌড়ে পালিয়ে যায়। তিনিও ঘর থেকে বেড়িয়ে যান এবং কয়েকজন মিলে হামলাকারীদের ধাওয়া দেন। ঘরে ফিরে দেখতে পান সবুজের কপালে গুলি লেগেছে।

আরও পড়ুন: শ্রীপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, অজ্ঞাতদের আসামি করে নিহতের বাবা মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মামলা দায়ের করেছেন। কয়েকটি বিষয় সামনে রেখে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। তদন্তের স্বার্থে সে সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না। তবে ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ পেয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর