ককটেল ফাটাতে বাধায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার দুই

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৩:৫৭ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় ককটেল ফাটাতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ দুই জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার সুমন মিয়া (২৩) ও দড়িগাঁও এলাকার রাকিব (২২)।

বুধবার (২৬ এপ্রিল) ভোর চারটার দিকে রায়পুরা উপজেলার কাওয়াবাড়ী এলাকা থেকে সুমন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার থোল্লাকান্দি এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী। 

তিনি বলেন, শনিবার (২২ এপ্রিল) রায়পুরা থানার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণে বাধা দিলে আসামিরা ব্যবসায়ী জুলহাসসহ স্থানীয় কয়েজনের ওপর আগ্নেয়াস্ত্র, টেটা, বল্লম দিয়ে হামলা করে। এসময় তাদের গুলিতে জুলহাস নামে এক ব্যবসায়ী নিহত হন। 

এ হত্যার ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়ের হলে জেলা পুলিশের একাধিক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে দুই জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

image


ওই ঘটনায় বাকি আসামি গ্রেপ্তরে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন: ৯ কোটি টাকা গ্যাস বিল বাকি, শিল্প কারখানার সংযোগ বিচ্ছিন্ন

স্থানীয় এবং ও নিহতের স্বজনরা জানিয়েছিলেন, জালাল মিয়া নামে একজন নিয়মিত ককটেল তৈরি করে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। সম্প্রতি তিনি একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেন। স্থানীয় এলাকাবাসী শনিবার বিকেলে তাকে এ কাজে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালান। এ ঘটনায় জুলহাস মিয়াসহ চার জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। 


একাত্তর/এসি

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর