রূপগঞ্জে শিল্প সংযোগে ভয়াবহ গ্যাস লিকেজ, সরবরাহ বন্ধ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৪১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের শিল্প সংযোগে ভয়াবহ গ্যাস লিকেজের কারণে রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের রূপসী সিটি মিলস ও আফতাব ফিড মিলের মাঝামাঝি স্থানে এ গ্যাস লিকেজের ঘটনা ঘটে। 

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান, বিকেলে হঠাৎ কাঞ্চন-রূপসী সড়কের রূপসী এলাকায় সিটি মিলস ও আফতাব ফিড মিলের মাঝামাঝি স্থানে গ্যাসের ভয়াবহ লিকেজের খবর দেয় এলাকাবাসী। এসময় সড়কের একপাশে থেকে বড় আকারে গ্যাস বের হতে দেখা যায়। সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ওই এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগ তাৎক্ষনিক সবগুলো সোর্স লাইন বন্ধ করে দিয়েছে।

তিনি আরও জানান, সেখানে বেশ কয়েকটি হাই প্রেশারের শিল্প সংযোগ ও একটি আবাসিক সংযোগের পাইপলাইন রয়েছে। কোন পাইপে লিকেজ দেখা দিয়েছে তা এখনও নির্ণয় করা যায়নি। সেটি চিহ্নিত করে মেরামত করতে কি পরিমাণ সময় লাগবে সেটা এখনও জানা যায়নি। তবে ২৪ ঘণ্টার আগে মেরামত সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা সবুজ হত্যায় আরেক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

এর আগে, গত ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলে (জাইকা) গ্যাসের পাইপলাইন সংস্কারের জন্য রূপগঞ্জ ও আড়াইহাজারসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর