ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান, উত্তোলন শুরু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৪ পিএম

ভোলায় ইলিশা-১ নামের আরেকটি নতুন কূপ থেকে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটি ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মালেরহাট গ্রামে অবস্থিত।  নতুন কূপটি ভোলা জেলার নবম ও ভোলা সদর উপজেলার তৃতীয়। 

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় বাপেক্স। পরে সকাল সাতটা থেকে শুরু হয় গ্যাস উত্তোলন।

বাপেক্স জানায়, তিন হাজার ৪৭৫ মিটার গভীরতায় খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালানো হয়েছে। ধারনা করা হচ্ছে, প্রতিদিন এ কূপ ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। 

বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন জানান, বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ করছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ আটক চার

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হবে। ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ এক দশমিক সাত টিসিএফ ঘনফুট। 

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর একের পর এক মিলতে থাকে গ্যাসের সন্ধান, এতে নতুন সম্ভাবনা দেখছে ভোলাবাসী।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর