ঝড়ে বিয়েবাড়ির ট্রলার ডুবে নিহত এক, বরসহ নিখোঁজ চার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:২৭ পিএম

পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে বিয়েবাড়ির ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বরসহ নিখোঁজ রয়েছেন আরও চারজন।

শুক্রবার বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, নিহত লিপি আক্তার (৩২) বরের ফুপু। নিখোঁজ ব্যক্তিরা হলেন বর রাব্বি হাওলাদার (২০), তার মা সেলিনা (৩৫), মারিয়া (১২) খাদিজা (৪)। 

মঞ্জুর এলাহী নামে বরের এক স্বজন জানান, ১৫ দিন আগে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদারের সাথে কই উপজেলার চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। 

মঙ্গলবার বর রাব্বি হাওলাদার তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে যান। শুক্রবার নববধূসহ ১৪-১৫ জন আত্মীয়-স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে বাড়ির দিকে রওয়ানা হন তারা। 

বিকেল আনুমানিক পাঁচটার দিকে তাদের ট্রলার চর শাহজালাল অতিক্রম করে আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে বুড়াগৌরঙ্গ নদীতে তলিয়ে যায়। এতে বর রাব্বি হাওলাদারের ফুপু লিপি আক্তার পানিতে ডুবে মারা যান। 

আরও পড়ুন: দেশে ফিরলেন ভারতে আটকা পড়া ৯ নাবিক

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা জানান, তিনি ঘটনাস্থল ও ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করেছেন। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসেছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আকারে ছোট হওয়ায় ট্রলারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বলেও জানান তিনি।

পটুয়াখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিতে পটুয়াখালী থেকে তিনজন ডুবরিসহ পাঁচজন পৌঁছেছেন। তাদের সাথে কাজ করছেন স্থানীয় দশমিনা স্টেশনের চারজন সদস্য। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর