অপহরণের তিনদিন পর চট্টগ্রামে শিশু উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৪:০২ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে অপহরণের তিনদিন পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় জব্দ করা হয়েছে অপহরণে ব্যবহার করা একটি সিএনজি অটোরিক্সা এবং শিশুটিকে বিক্রির টাকায় কেনা একটি মোটরসাইকেল।

মধ্যম মোহরা এলাকার বাসার সামনে খেলার সময় গত মঙ্গলবার মাহিম নামে আড়াই বছরের ওই শিশুকে অপহরণ করা হয়েছিল। বাসায় না ফেরায় চান্দগাঁও থানায় নিখোঁজ ডায়েরি করেন তার মা পারুল বেগম। 

পুলিশ জানিয়েছে, মাহিমকে তুলে নিয়ে অপহরণকারীরা চলে যায় চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী গ্রামে। সেখানে রিনা বেগম নামে এক নিঃসন্তান নারীর কাছে বিক্রি করা হয় তাকে। 

আরও পড়ুন: চট্টগ্রামে টায়ারের গুদামের আগুন নিয়ন্ত্রণে

তদন্তের অংশ হিসেবে শুক্রবার সকালে নগরীর বায়েজিদ এলাকা থেকে সিএনজি চালক নুরুল ইসলাম মুরাদকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাকিদের আটক করা হয়। 

অভিযুক্তরা হলেন- মো. জুয়েল, মো. রাসেল এবং রিমা আক্তার। মো. হাশেম নামে এক সন্দেহভাজন পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ। 

একাত্তর/আরবি 

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর