নির্বাচনের আগে সহিংসতা করলে কঠোর হাতে দমন: আইজিপি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৬:৩৫ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে। খবর বাসসের।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেটের রিকাবীবাজারস্থ সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন

আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনে দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্ষমতা আছে। নির্বাচন কমিশনের দেওয়া যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, কেউ গুজব রটানোর চেষ্টা করলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত সব বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।

ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো প্রসঙ্গে আইজিপি বলেন, সিলেটসহ সারাদেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করে দিয়েছেন। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরো বাড়ানো হবে।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে: আইনমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর