যৌন নির্যাতনে জেলখাটা অধ্যক্ষ মাদ্রাসায় ফেরায় প্রতিবাদ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০২:০৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন মামলায় জেল খেটে আসা অধ্যক্ষ আবারও মাদ্রাসায় যোগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় আমানউল্যাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। 

এসময় বিক্ষোভকারীরা ওই মাদ্রাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানের বহিষ্কার ও পদত্যাগের দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর অধ্যক্ষ মিজানুর রহমান মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রকে বাসায় ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় করা মামলায় আটকের পর তিনি এক মাস জেলহাজতে ছিলেন। 

যৌন নির্যাতন করার অভিযোগে এবং মাদ্রাসা থেকে পদত্যাগ করার শর্তে দীর্ঘ এক বছর ছুটিতে থাকার পর সম্প্রতি তিনি আবার মাদ্রাসায় যোগদান করেন। বিষয়টি এলাকাবাসী ও অভিভাবকরা জানতে পেরে তার অবিলম্বে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 

আরও পড়ুন: মেহেরপুরে প্রবাসী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গত বছরের ১৫ এপ্রিল মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ছাত্রকে যৌন নির্যাতন ও তার নানা অনিয়ম নিয়ে একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পরপরই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ আবু আবছার মো মিজানুর রহমানকে আটক করে। যৌন নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর