সিলেটে বাবা-ছেলেকে গুলি করা সেই যুবক গ্রেপ্তার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৭ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান কাটার সময় বাবা ও তার ছেলেকে গুলির ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৩০ এপ্রিল) বিকেলে সিলেট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এ খবর জানানো হয়। 

গ্রেপ্তার যুবকের নাম জাকির আহমদ (৩৪)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বলেন, শনিবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকায় জালাল উদ্দিন ও ছেলে নাইম মিয়া নিজের চাষ করা জমিতে শ্রমিক নিয়ে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার জাকির আহমদ তাদের ধান কাটতে বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটলে জাকির তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন। এতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ওসমানীনগর থানা-পুলিশের একটি দল উপস্থিত হয়ে জাকির আহমদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করে। 

image


তিনি বলেন, জমিজমা নিয়ে জালাল উদ্দিনের সঙ্গে জাকির আহমদের বিরোধ ছিল। এর জেরে এমন ঘটনা ঘটেছে। সিলেটের ওসমানীনগর থানায় জাকির আহমদের বিরুদ্ধে মারামারির ঘটনায় দুটি মামলা আছে। এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে হত্যাচেষ্টা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করেছে। আহত বাবা-ছেলে হাসপাতালে চিকিৎসা শেষে আরেকটি মামলা করবেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। 

আরও পড়ুন: শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রাহক বিক্ষোভ

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন ও উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য।


একাত্তর/এসি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর